লিরিক


মাটিরো পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া
একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া

ছেলে মেয়ে ডাকিয়া কোলে লইবে তুলিয়া
চুমু খাইবে চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া
ছেড়ে যাবে দুনিয়া মায়ার বাঁধন কাটিয়া
আজরাইল তো আছে সামনে বসিয়া বসিয়া
আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া
পিপাসাতে যাইবে ছাতি ফাটিয়া ফাটিয়া
ছেলে মেয়ে বসিয়া কাঁদবে চিৎকার মারিয়া
জনমের তরে বাবা যায়রে ছাড়িয়া ছাড়িয়া

মাটিরও পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া
একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া

আলেমগণকে ডাকিয়া গরম পানি তরাইয়া
সাবান মেখে দিবে গোসল করাইয়া করাইয়া
জানাজা পড়াইয়া মুর্দার খাটে চড়াইয়া
কবরের দেশেতে নিবে কান্দিয়া কান্দিয়া
বাঁশ বাগানে রাখিয়া সবাই যাইবে চলিয়া
যার যার ঘরে সবাই থাকবে ঘুমাইয়া ঘুমাইয়া
এই হলো ভাই দুনিয়া কেহ কারো আপন না
আল্লাহ ছাড়া আর তো আপন পাইবা না পাইবা না
আলেমগণকে ধরিয়া এলেম কালাম শিখিয়া
নামাজ রোজা লওরে সাথী বানাইয়া বানাইয়া
আল্লাহর জিকির করিয়া জবান রাখো ভিজাইয়া
মৃত্যুর কষ্ট যাবে দূরে চলিয়া চলিয়া
রোজা নামাজ ছাড়িয়া কবরে পাও দিও না
জাহান্নামের ইন্ধন হইয়া যাইও না যাইও না
সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসে আর বিশ্বাস নাই
হায়াত থাকতে গুনাহ মাফ লও করিয়া করিয়া
দুনিয়ার মায়ায় পড়িয়া সময় দিলাম কাটাইয়া
কবরের কিছু তো বুঝি করলাম না করলাম না